amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৩১ অক্টোবর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলো জবি শিক্ষার্থী

আয়দান ইমরান ,জবি প্রতিনিধি:
অক্টোবর ৩১, ২০২২ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শেখ ফজলুল হক রোমান নামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। রবিবার (৩০ অক্টোবর) রাতে নড়াইল সদর হাসপাতালের চিকিৎসাধীন

অবস্থায় তার মৃত্যু হয়।রো মান ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিজেই নিশ্চিত করেন।

“ডেঙ্গু” লেখে পোস্ট করার মাত্র সাত ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয়। এর দুদিন আগে “জ্বর ১০৪/১০৫ আলহামদুলিল্লাহ”
লিখে পোস্ট করেন। তার শারিরিক অবস্থা অবনতি হলে নড়াইল সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।

শেখ ফজলুল হক রোমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
তার গ্রামের বাড়ি নড়াইলের নড়াগাতী। রোমান নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে ভর্তি হন।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নড়াইল জেলা ছাত্রকল্যাণ সংসদ সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। সম্প্রতি তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।