amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ১ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণী

নোবিপ্রবি প্রতিনিধি:
নভেম্বর ১, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা বিভাগের উদ্যোগে ‘‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২২-২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১ নভেম্বর) সকাল ১১.০০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম এর উদ্বোধন করেন।

শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) রুবেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোবিপ্রবির ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও খেলোয়াড়বৃন্দ।

প্রসঙ্গত, ‘‘আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা ২০২২-২৩ এর উদ্বোধনী খেলা আইএসএলএম বনাম পরিসংখ্যান এবং ইএসডিএম বনাব সিএসটিই বিভাগের মধ্যে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আন্তঃবিভাগ ভলিবল প্রতিযোগিতা: ২০১৯-২০ ও ২০২১-২২ এবং আন্তঃবিভাগ টেবিল টেনিস প্রতিযোগিতা: ২০২১-২২ (ছাত্র-ছাত্রী) এর চ্যাম্পিয়ন ও রানার আপ খেলোয়াড়দের পুরস্কার প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।