amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৪ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জাবিতে জাতীয় চার নেতার স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন

জাবি প্রতিনিধি:
নভেম্বর ৪, ২০২২ ১২:১৮ পূর্বাহ্ণ
Link Copied!

জেলহত্যা দিবসে জাতীয় চার নেতার স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মোমবাতি প্রজ্জ্বলন করেছে শিক্ষকরা। বৃহস্পতিবার (০৩ নভেম্বর) রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স ক্লাবের সামনে উপাচার্যের নেতৃত্বে মোববাতি প্রজ্জ্বলন ও এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় পাবলিক হেলথ এন্ড ইনফরমেটিক্স বিভাগের প্রভাষক মাহমুদুর রহমান জনির সঞ্চালনায় বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের অধ্যাপক এটিএম আতিকুর রহমান। এসময় তিনি বলেন, পৃথিবীর ইতিহাসে একটি কলঙ্কজনক ঘটনা ছিল ৭৫-এ বঙ্গবন্ধুকে পরিবার সহ হত্যার ঘটনা। তার কিছুদিন পরেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। স্বাধীনতার এত বছর পেরিয়ে গেলেও এই ঘটনার বিচার হয়নি। আজকের মোম্বাতি প্রজ্জলনের মাধ্যমে হত্যার বিচার দাবি করছি।

ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজা বলেন, পঁচাত্তরে যে ঘটনা ঘটেছে তা পৃথিবীর অন্য কোথাও ঘটেছে বলে আমার জানা নেই। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে প্রমাণিত হয় এখানে আন্তর্জাতিক ও দেশীয় ষড়যন্ত্র জড়িত ছিল। তাদের বলিদানের বিনিময়ে আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। তাদের সাহস মেধা আমাদের মধ্যে স্মপ্রসারিত হোক। তাদের চেতনা লালন করে আধুনিক বাংলাদেশ গড়তে সবাই কাজ করবো।

সঞ্চালক মাহমুদুর রহমান জনি বলেন, পঁচাত্তরের ১৫ আগস্ট জাতীর পিতাকে হত্যার পরবর্তী সময়ে তার আদর্শকে মুছে দিতে ৩ নভেম্বর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়। বাংলাদেশকে ছাদের সাথে তুলনা করলে চার নেতা ছিলেন তার খুঁটি।

সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম বলেন, আজকের এই দিনটি আমাদের জন্য বেদনার। বাঙালির জাতীয় চার নেতাকে হত্যার মাধ্যমে দেশকে নেতৃত্বশূণ্য করতে চেয়েছিল। আমরা বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শকে বুকে ধারণ করে সুন্দর দেশ গড়তে এগিয়ে যাবো।

এসময় জাতীয় চার নেতার স্মরণে চারটি মোমবাতি ও জেলহত্যার ৪৭ তম বছর বুঝাতে আরও ৪৭টি মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আকবর হোসেন, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের আহবায়ক এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমদ, ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবির, শিক্ষক সমিতির কোষাধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ ছায়েদুর রহমান প্রমুখ ও অফিসার, কর্মচারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।