amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৫ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গমাতা বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেধা তালিকা প্রকাশ

বশেফমুবিপ্রবি প্রতিনিধি:
নভেম্বর ৫, ২০২২ ২:৫১ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তির মেধা তালিকা প্রকাশিত হয়েছে। শুক্রবার (৪ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই মেধা তালিকা প্রকাশ করা হয়

বিশ্ববিদ্যালয়ের এক প্রাথমিক ভর্তি বিজ্ঞপ্তিতে জানায়, ০৭ নভেম্বর দুপুর ১২:০০ টা হতে ১১ নভেম্বর তারিখ রাত ১১:৫৯ টার মধ্যে অনলাইনে ভর্তি ফি প্রদান করে ওয়েবসাইট মাধ্যমে ভর্তি সম্পন্ন করতে হবে। এরপর ০৭ নভেম্বর তারিখ দুপুর ১২:০০ টা হতে ১২ নভেম্বর তারিখ বিকেল ৪ টার মধ্যে এসএসসি ও এইচএসসি/ সমমান পরীক্ষার মূল নম্বর পত্র বিশ্ববিদ্যালয় জমা দিতে হবে, অন্যথায় ভর্তি বাতিল হয়ে যাবে। মূল নম্বর পত্র দুটি আবেদনকারীর নাম ও GST রোল নম্বর লেখা একটি A4 সাইজের খামে জমা দিতে হবে।

এ বছর বিদ্যালয়টিতে ৩ টি ইউনিটে মোট ইউনিটে ২২৮ সিটের বিপরীতে ভর্তির আবেদন করেছে ৮ হাজার ৬৮৭ জন শিক্ষার্থী।। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১৫০ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৬ হাজার ৭১৮, ‘বি’ ইউনিটে ২৭ টি আসনের বিপরীতে ১ হাজার ২৭৮ ও ‘সি’ ইউনিটে টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৬৯৩ টি।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট: https://bsfmstu.ac.bd/admission এ গিয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা নিজের মেধাতালিকার ফলাফল দেখতে পারবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।