জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপর আরোপিত সকল প্রকার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্রাচার্য্য স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কমিটির উপর আরোপিত স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন বলেন, আল্লাহর কাছে লাখো শুকরিয়া। আমরা ন্যায়ের পথে থাকার কারেণ আমাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। এ থেকেই প্রমাণ হলো আমরা ষড়যন্ত্রের শিকার ছিলাম । অবশেষে কেন্দ্রীয় ছাত্রলীগ বিষয়টি বুঝতে পেরে আমাদের এই মিথ্যা ষড়যন্ত্র থেকে মুক্ত করেছে। এ জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে কাছে আমরা কৃতজ্ঞ।
উল্লেখ্য, গত (১ জুলাই) জবি ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।

