amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১১ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবি প্রেসক্লাবের অফিস উদ্বোধন

নোবিপ্রবি প্রতিনিধি:
নভেম্বর ১১, ২০২২ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের অফিস উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী ফিতা কেটে নোবিপ্রবি প্রেসক্লাবের অফিস কক্ষ উদ্বোধন করেন।

নোবিপ্রবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহরিয়ার নাসের এর সঞ্চালনা ও সভাপতি রাহি রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর, নোবিপ্রবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান, সহকারী প্রক্টর ইকবাল হোসেন সুমন, আইন বিভাগের চেয়ারম্যান বাদশা মিয়া, ওশানোগ্রাফি বিভাগের চেয়ারম্যান নাজমুস সাকিব খানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও প্রেসক্লাবের সাংবাদিকরা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠনসমূহের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠানে নোবিপ্রবি প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মো. আনিসুজ্জামান বলেন, ‘নোবিপ্রবি প্রেসক্লাবের সাংবাদিকরা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে আসছে। আশা করি, অতীতের ন্যায় ভবিষ্যতেও তারা এ ধারা অব্যাহত রাখবে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের সফলতার গল্প দেশব্যাপী তুলে ধরবে।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, ‘সাংবাদিকদের বলা হয় সমাজের দর্পণ। নোবিপ্রবি প্রেসক্লাব বরাবরের মতো সামনের দিনগুলোতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে যাবে।’ এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সুনাম ও অর্জনগুলো সাংবাদিকদের মাধ্যমে দেশ-বিদেশে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে নোবিপ্রবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল বাকী বলেন, ‘সাংবাদিকরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে সাংবাদিকরা যেন তার ক্ষমতার অপব্যবহার না করে সেদিকটি খেয়াল রাখতে হবে এবং সত্য ও নিরপেক্ষ সংবাদ সবার সামনে তুলে ধরতে হবে।’

উল্লেখ্য, ‘সত্য প্রকাশে মোরা নির্ভীক’ এই মূলমন্ত্রকে ধারণ করে ২০১৯ সালে পথচলা শুরু করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (নোবিপ্রবি প্রেসক্লাব)

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।