বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশের একটি স্পেশালিষ্ট বিশ্ববিদ্যালয় যার প্রধান লক্ষ্য বাংলাদেশর সমুদ্র নিয়ে কাজ করার উদ্দেশ্যে দক্ষ জনবল তৈরি করা, যাতে দেশের সুনীল অর্থনীতিকে সমৃদ্ধ করা যায়। তারই ক্রমধারায় ৭ ই নভেম্বর ঢাকাস্থ কৃষিবিদ ইন্সিটিটিউশনে “ইউএন ডিকেড অব ওশান সায়েন্স- ইম্পেরেটিভস ফর বাংলাদেশ”-শীর্ষক দিনব্যাপী এক আন্তর্জাতিক সেমিনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি, বাংলাদেশ (বিএসএমআরএমইউ) কর্তৃকআয়োজন করা হয়েছে।
উক্ত সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী,এমপি ।সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রনালয়ের মেরিটাইম এ্যাফেয়ার্স ইউনিটের সচিব রিয়ার এডমিরাল এম খোরশেদ আলম (অবঃ)।সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল (অবঃ)।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে জাতিসংঘ ঘোষিত সমুদ্র বিজ্ঞান দশকের তাৎপর্য অনুধাবন করে দেশের সুনীল অর্থনীতিরঅপার সম্ভাবনা নিশ্চিতকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর ব্লু¬“ইকোনমি পলিসি বাস্তবায়নে মেরিটাইম গবেষনা ও শিক্ষার উপর গুরুত্বারোপ করেন এবং এক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি অন্যতম অগ্রনী ভুমিকা পালন করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথি তাঁর প্রবন্ধে বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সমুদ্রবিজ্ঞানের বিবিধ ব্যবহার ও নতুন নতুন গবেষণার প্রতি গুরুত্বারোপ করেন।এসময় সেমিনার উপলক্ষে “এন ইলাস্ট্রেটিভ জার্নাল অন ওশান সায়েন্স” শীর্ষক একটি বিশেষ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়।
সেমিনারে ভারত, পর্তুগাল, নেদারল্যান্ডস, ইংল্যান্ড এবং স্বাগতিক বাংলাদেশের মেরিটাইম বিশেষজ্ঞ ও শিক্ষাবিদগণ তাদের মূল্যবান প্রবন্ধ উপস্থাপন করেন।সেমিনারে শিক্ষা মন্ত্রনালয় ও ইউজিসিসহ অন্যান্য বিভিন্ন মন্ত্রনালয় ও সরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় হতে আগত প্রতিনিধি, মেরিটাইম সংস্থা এবং মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী এই সেমিনারে ০২ টি প্যানারি সেশন ও ০৩ টি প্যারালাল টেকনিকাল সেশনের আয়োজন করা হয়।এছাড়াও, সেমিনারে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগীতার আয়োজন করা হয়।
ফটোক্যাপশন: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম ইউনিভার্সিটি আয়োজিত দিনব্যাপি “ইউএন ডিকেড অব ওশান সায়েন্স- ইম্পেরেটিভস ফর বাংলাদেশ “শীর্ষক আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী, এমপি ও স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইসচ্যান্সেলর রিয়ার এডমিরাল এম খালেদ ইকবাল (অবঃ)।

