amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১৮ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির ২য় মেধাতালিকা প্রকাশিত

ফায়েজুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়:
নভেম্বর ১৮, ২০২২ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা পরবর্তী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তির ২য় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় জিপিএ নম্বর ব্যাতীত A,B,C ইউনিটে সর্বনিম্ন ৫৩ নাম্বারে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্নাতক ১ম বর্ষের ভর্তির ২য় মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

ফলাফল যাচাইয়ের লিংকঃ(http://www.rub.ac.bd)

উল্লেখ্য, এর আগে গত ৫ নভেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় জিপিএ নম্বর ব্যাতীত A ইউনিটে সর্বোচ্চ ৬৩. ২৫ ও সর্বনিম্ন ৫৪, B ইউনিটে সর্বোচ্চ ৬১.২২ ও সর্বনিম্ন ৫৩.৪৮ এবং C ইউনিটে সর্বোচ্চ ৬৪, সর্বনিম্ন ৫৩.৫ নাম্বারে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছে।

১ম মেধাতালিকা হতে ভর্তি শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ৩০ টি আসন, বি ইউনিটে ২২টি আসন ও সি ইউনিটে ২০ টি আসন ফাঁকা ছিল।

প্রসঙ্গত, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ ২২ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পদ্ধতিতে অংশ নিয়েছে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার আলোকে শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছে।

২০২১-২০২২ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, ম্যানেজমেন্ট স্টাডিজ, বাংলা, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগে ২০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।