amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২২ নভেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ইবি বাগেরহাট জেলা কল্যাণ সমিতির নেতৃত্বে দিদারুল- আকবর

ইবি প্রতিনিধি:
নভেম্বর ২২, ২০২২ ৩:২০ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি হিসেবে আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিস বিভাগের শেষ বর্ষে শিক্ষার্থী মোঃ দিদারুল ইসলাম রাসেল এবং সাধারণ সম্পাদক হিসেবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ আলী আকবর শেখ-কে নির্বাচিত করা হয়।

রবিবার (২০ নভেম্বর) দুপুর ২ টায় অনুষদ ভবনের ৩২৮ নং কক্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।জানা যায়, নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বাগেরহাট জেলা ছাত্র কল্যাণ সমিতির অন্যতম উপদেষ্টা প্রফেসর ড.ওবায়দুল ইসলাম।এ সময় অন্যান্য উপদেষ্টাগণও উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট প্রদান করেন।সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করেছেন ০৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ০৮ জন৷ পরে প্রধাণ নির্বাচন কমিশনার এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, উক্ত কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার নির্দেশ দেয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।