কবিতায় অবদানের জন্যে “পরেশ-ময়েন পালাটিয়া লোকউৎসব সম্মাননা ২০২২ পেলেন জবি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক কবি রাহেল রাজিব।
পুরস্কার প্রদানকালে উপস্থিত ছিলেন ভারতের বীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম, বীরগঞ্জ আসনের মাননীয় সাংসদ মনোরঞ্জন শীল গোপাল, রাহেল রাজিব, দিনাজপুর সেক্টর কমান্ডার ফোরামের আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ কথাশিল্পী ড. মাসুদুল হক।
পরেশ-ময়েন পালাটিয়া লোকউৎসব ২০০২ সাল থেকে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কৈকুড়ীতে অনুষ্ঠিত হচ্ছে। প্রতি বছর ২৯ নভেম্বর এই মেলা অনুষ্ঠিত হয়। এ মেলায় প্রতি বছর একজন শিল্পী/সাহিত্যিক ও সমাজসেবায় একজনকে সম্মাননা প্রদান করা হয়। এবছর কবিতায় অবদানের জন্যে কবি রাহেল রাজিব ও সমাজ সেবায় ডা. খাদিজা ইভাকে সম্মাননা প্রদান করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

