amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ৪ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

জবিতে আত্মপ্রকাশিত হলো শিক্ষকদের আরেকটি সংগঠন

আয়দান ইমরান ,জবি প্রতিনিধি:
ডিসেম্বর ৪, ২০২২ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

বিজয়ের মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)তে আত্মপ্রকাশিত হলো নতুন একটি শিক্ষক সংগঠনের। যার নাম ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বাধীনতা-শিক্ষক সমাজ’। সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি হলেন বাংলা বিভাগের অধ্যাপক ড. হোসনে আরা বেগম এবং সাধারণ সম্পাদক একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের অধ্যাপক ড. কাজী মোঃ নাসির উদ্দীন।

জবির নতুন সংগঠনটি ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্বাধীনতা- শিক্ষক সমাজ’ পরিচালিত হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ তথা বাঙালি জাতীয়তাবাদ,মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, সততা ও কর্তব্যনিষ্ঠা দ্বারা।
এই সংগঠনের কার্যপ্রণালী সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ইতিমধ্যে বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষকদের মধ্য থেকে ১৫ সদস্য বিশিষ্ট একটা কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

উক্ত সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক ডঃ নূর মোহাম্মদ (মনোবিজ্ঞান বিভাগ), কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইশতিয়াক সেলিম (অর্থনীতি বিভাগ), যুগ্ম সাধারণ সম্পাদক ডঃ আব্দুর রউফ (ইংরেজি বিভাগ)।

এছাড়া উক্ত সংগঠনের সদস্য পদে আছেন, অধ্যাপক ড. মোঃ গোলাম মোস্তফা (ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ), অধ্যাপক ড. দীপিকা রানী সরকার (পদার্থবিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. লাইসা আহমদ লিসা (প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ), অধ্যাপক ড. আছমা বিনতে ইকবাল (লোকপ্রশাসন বিভাগ), অধ্যাপক ড.শামছুল কবির (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), অধ্যাপক ড. নীলোৎপল সরকার (একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ), খ্রীস্টিন রিচার্ডসন (ভূমি আইন ও ব্যবস্থাপনা বিভাগ), খন্দকার মোস্তাসির হাসান (আইএমএল), ড. কিশোর রায় (মনোবিজ্ঞান বিভাগ) এবং জেরিনা আহমেদ (সংগীত বিভাগ)।

সংগঠনটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কাজী মোঃ নাসির উদ্দিন বলেন, আমরা আশা করছি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী সম্মানিত শিক্ষকদের সাথে নিয়ে এ সংগঠনের ছায়াতলে আমরা নিরলসভাবে কাজ করে যাবো। এই দেশ ও জাতির কাছে আমাদের যে অসীম ঋণ তার কিছু যদি আমরা এ প্রয়াসের মাধ্যমে পরিশোধ করতে পারি, তাহলে নিজেদের ধন্য মনে করব। আপনাদের প্রেরণা আমাদের সামনে এগিয়ে চলার পাথেয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।