amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

রাবি অধিভূক্ত কলেজ/ইনস্টিটিউটসমূহের ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক:
ডিসেম্বর ৯, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত কলেজ/ইনস্টিটিউটসমূহের ১ম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষা ২০২২ আজ অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে ১ ঘন্টাব্যাপী এই পরীক্ষা ড, এম এ ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনে অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অভিভূক্ত ১৪টি কলেজকে একই ছাতার নিচে আনার জন্য প্রথমবারের মতো এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এই ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা অধিভুক্ত কলেজসমূহে ভর্তি হতে পারবে বলে আশা প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক প্রফেসর ড, এ এম শহীদুল আলম।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যদ্বয় প্রফেসর মো, সুলতান উল ইসলাম ও প্রফেসর মো, হুমায়ুন কবীর এবং কোষাধ্যক্ষ প্রফেসর মো, অবায়দুর রহমান প্রামানিক পরীক্ষা চলাকালে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। এ সময় প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর আবু জাফর মু, তৌহিদুল ইসলাম, প্রক্টর মো, আসাবুল হক, জনসংযোগ প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডেসহ বিভিন্ন অনুষদের ডীন ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত এই ভর্তি পরীক্ষায় এক হাজার ৭০০ আসনের বিপরীতে এক হাজার ১০৫ জন শিক্ষার্থী প্রাথমিকভাবে আবেদন করেছিল। এদের মধ্যে ৩৯১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।