amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ৯ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

ডা. এস এ মালেক স্মরনে নোয়াখালীতে দুআ মাহফিল অনুষ্ঠিত

নোবিপ্রবি প্রতিনিধি:
ডিসেম্বর ৯, ২০২২ ৯:১১ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মরহুম ডা: এস এ মালেকের স্মরনে নোয়াখালী জেলা শহরের মাইজদী জামে মসজিদে দুআ মাহফিল আজ বাদ জুমায় অনুষ্ঠিত হয়।

নোয়াখালী জেলা বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিম , নোয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ডা: শাহাদাত হোসেন রোমেল, সাধারন সম্পাদক প্রফেসর ড. আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারন সম্পাদক ডা: মাহবুবুর রহমান, ডা: মিন্টু। বড় মসজিদের পেশ ইমাম দুআ পরিচালনা করেন এবং শেষে মুসল্লীদের মাঝে তাবারুক বিতরন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।