নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সম্মিলিত আয়োজনে ‘সন্ধিপণ ’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ডিসেম্বর ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান হয়।
‘সন্ধিপণ’ অনুষ্ঠানকে কেন্দ্র করে মুখরিত হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খেলার মাঠ এলাকা। কেউ এসেছিলেন রঙিন শাড়িতে সেজে, কেউ এসেছিলেন পাঞ্জাবি পরে, কেউবা সাধারণ পোশাকে। অনুষ্ঠানকে ঘিরে সাজানো হয় খেলার মাঠ।
২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থীদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক ড. মোহাম্মদ সেলিম হোসাইন
মো. নুরুজ্জামান ভুইঁয়া, মো. অহিদুর রহমান, দীপক চন্দ্র দাস, মো. ইফতেখারুল আলম ইফাত, তাসনিয়া আহমেদ, মো. ইউশা কাদির, নাজমুন্নাহার, রাফিদ মোস্তাফিজ, মো. হাসান ইমাম
অনুষ্ঠানের অংশ হিসেবে বিকেলে ইন্সটিটিউটের শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হাড়ি ভাঙা, মোরগ লড়াই, বিস্কিট দৌড়,ভারসাম্য দৌড় ইত্যাদি খেলা অনুষ্ঠিত হয়।
জমকালো আয়োজনে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেরার মাঠে মনোজ্ঞ সাংস্কৃতিক এবং বারবিকিউ পার্টির আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ইন্সটিটিউটের শিক্ষক-শিক্ষার্থীরা গান পরিবেশন এবং শিক্ষার্থীরা নৃত্য পরিবেশন করেন।

