পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের নেতৃত্বে বিজয়র্যালি বের করা হয়।
এসময় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, শেখ হাসিনা হল, সিএসই বিভাগ, ইইই বিভাগ, ব্যবসায় প্রশাসন বিভাগ, আইসিই বিভা, ইইসিই বিভাগ,ফার্মেসি বিভাগ, রসায়ন বিভাগ , ভূগোল ও পরিবেশ বিভাগ, পরিসংখ্যান বিভাগ, ইংরেজি বিভাগ, ইতিহাস ও বাংলাদেশ স্টাডিজ বিভাগ, পদার্থ বিজ্ঞান বিভাগ, অর্থনীতি বিভাগ , বাংলা বিভাগ, সমাজকর্ম বিভাগ, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ , ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট ও লোকপ্রশাসন বিভাগ, প্রকল্প পরিচালকের দপ্তর, পরিবহন পুল, কর্মচারী পরিষদ, বঙ্গবন্ধু পরিষদ, বিশ্ববিদ্যালয় নীল দল, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, রোভার স্কাউট গ্রুপসহ বিভিন্ন সংগঠন।
এর আগে সকাল ৭টায় মহান বিজয় দিবসের প্রথম প্রহরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন। এ সময় মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাসান মাসুদের উপস্থিতিতে গার্ড অফ অনার দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দিন,রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ,প্রকৌশল অনুষদের ডিন ড. দিলিপ কুমার সরকার, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টর মো. কামাল হোসেন, ছাত্র উপদেষ্টা দপ্তরের পরিচালক ড. সমীরণ কুমার সাহা, পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুলাহ সহ বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
শ্রদ্ধার্ঘ অর্পন শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্মের সঞ্চালনায় উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ বক্তব্য রাখেন।
এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন ‘দুর্লভ চিত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ বিষয়ক স্থিরচিত্র গ্যালারী উদ্বোধন করেন
সবশেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমামের পরিচালনায় মোনাজাত করা হয়।

