২০ ডিসেম্বর রাত ৮ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র কল্যাণ অফিস কর্তৃক আয়োজিত Academic Webinar ” Road to Higher Study: Planning Process and Success” শতাধিক জবি শিক্ষার্থীদের উপস্থিতিতে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন ড. মোঃ আইনুল ইসলাম, পরিচালক, ছাত্র কল্যাণ দপ্তর এবং অধ্যাপক,অর্থনীতি বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
উক্ত সেশনটিতে উচ্চ শিক্ষা সম্পর্কে মূল্যবান বক্তব্য রেখেছেন এস.এম ওয়াহিদ মুরাদ, পিএইচডি ফেলো, কার্টিন বিশ্ববিদ্যালয়, অস্ট্রেলিয়া এবং সহকারী অধ্যাপক, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ড. মোহাম্মদ আফসার আলী, পিএইচডি ফলিত অর্থনীতি, ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ভ এবং সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। উক্ত সেশনটি Anchoring ( অ্যাঙ্কোরিং) করেছেন নামিয়া নামি এবং মোঃ সামিউল ইসলাম মনির যথাক্রমে আধুনিক ভাষা ইনস্টিটিউট ও অর্থনীতি বিভাগের ১৩ ও ১৪ তম ব্যাচের শিক্ষার্থী, যারা বিভাগীয় প্রতিনিধি, ছাত্র কল্যাণ দপ্তর, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এ দায়িত্ব পালন করছেন।
ড. মোঃ আইনুল ইসলাম বলেছেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মেধা বিকাশে ছাত্র কল্যাণ দপ্তর কাজ করে আসছে। অধিকাংশ বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ায় শিক্ষার্থীরা বাড়িতে অবস্থান করেছে। তবুও সেশনটি অনলাইনে নেওয়া মধ্য দিয়ে শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা সম্পর্কে উপকৃত হয়েছে।” একজন শিক্ষার্থী হিসেবে ফারজানা ইসলাম (১১তম ব্যাচ, গণিত বিভাগ) অভিব্যক্তি প্রকাশ করেছেন যে,”দীর্ঘদিন ধরেই আমি উচ্চ শিক্ষা সম্পর্কে একটি সেশন খুঁজছিলাম। আজকে এই তথ্যবহুল সেশনটি আমাকে যথেষ্ট উপকৃত করেছে। আমি ছাত্র কল্যাণ দপ্তর কে ধন্যবাদ জানাই এমন একটি সেশন আয়োজন করার জন্য।”

