amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ২৩ ডিসেম্বর ২০২২
আজকের সর্বশেষ সবখবর

৯ দিনের শীতকালীন ছুটিতে জবি, খোলা থাকবে হল

অনলাইন ডেস্ক:
ডিসেম্বর ২৩, ২০২২ ১০:০৭ অপরাহ্ণ
Link Copied!

খ্রিস্টান ধর্মাবলাম্বীদের অন্যতম প্রধান উৎসব যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। শুক্রবার ও শনিবার মিলে মোট ৯ দিনের ছুটি পাচ্ছে জবি শিক্ষার্থীরা। তবে ছুটি থাকলেও ছাত্রীদের সুবিধার্থে খোলা থাকবে একমাত্র ছাত্রী হল।

সোমবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক ছুটির নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়, যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন) ও শীতকালীন ছুটি উপলক্ষে আগামী ২৫ ডিসেম্বর থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে এবং ২৫ ডিসেম্বর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকবে।

আরো বলা হয়, এ সময়ে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা ও পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু থাকবে।

তবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে পরীক্ষা চলমান থাকায় এবং ছুটির পরপরই পরীক্ষা থাকায় শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলটি খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হল খোলা রাখার বিষয়ে মুঠোফোনে বেগম ফজিলাতুন নেছা মুজিব হলের প্রভোস্ট অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, ‘হল খোলা থকবে কারণ বেশ কয়েকটি বিভাগে পরীক্ষা চলছে এবং ছুটির পরেও কিছু বিভাগের পরীক্ষা শুরু হবে। এ কারণে অনেক ছাত্রী বাড়িতে যাবে না। তাই তাদের সুবিধার্থে হল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।