দেশের ৯ টি বোর্ডে ২০২২ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের ফল ২৪ ডিসেম্বর প্রকাশিত হয়েছে। ফল পুনঃনিরীক্ষণে ফল পরিবর্তন হয়েছে ২৭৮৪ জন শিক্ষার্থীর। নতুন করে জিপিএ-৫ পেয়েছে ৩৭৯ শিক্ষার্থী। এছাড়াও ফেল থেকে পাশ করেছেন ৬০০ জন শিক্ষার্থীর।
শনিবার (২৪ ডিসেম্বর) বোর্ডভিত্তিকভাবে প্রকাশিত হয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষণের ফল।
ঢাকা বোর্ডে এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছে প্রায় ৩৬ হাজার জন শিক্ষার্থী। তন্মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ৭২৩ জন শিক্ষার্থীর। ফলাফল পরিবর্তন হয়ে ফেল থেকে পাস করেছে ১০৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১০৯ শিক্ষার্থী।
চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছে ১৪,৫২৫ জন শিক্ষার্থী। তন্মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ৪৯৮ জন শিক্ষার্থীর। ফলাফল পরিবর্তন হয়ে ফেল থেকে পাস করেছে ৪৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৪ শিক্ষার্থী।
ময়মনসিংহ বোর্ডে এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছে ১৭,৩১৯ জন শিক্ষার্থী। তন্মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ৩৬৪ জন শিক্ষার্থীর। ফলাফল পরিবর্তন হয়ে ফেল থেকে পাস করেছে ৩৪ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৬৯ শিক্ষার্থী।
রাজশাহী বোর্ডে এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছে ২০,১৮১ জন শিক্ষার্থী। তন্মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ১৫৭ জন শিক্ষার্থীর। ফলাফল পরিবর্তন হয়ে ফেল থেকে পাস করেছে ৬৪ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩০শিক্ষার্থী।
দিনাজপুর বোর্ডে এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীর মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ২৯৬ জন শিক্ষার্থীর। ফলাফল পরিবর্তন হয়ে ফেল থেকে পাস করেছে ৮৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৫ শিক্ষার্থী।
সিলেট বোর্ডে এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ১৯০ জন শিক্ষার্থীর। ফলাফল পরিবর্তন হয়ে ফেল থেকে পাস করেছে ৫০ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩০ শিক্ষার্থী।
কুমিল্লা বোর্ডে এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ৩৫৬ জন শিক্ষার্থীর। ফলাফল পরিবর্তন হয়ে ফেল থেকে পাস করেছে ১৫৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩১ শিক্ষার্থী।
বরিশাল বোর্ডে এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছে ৫৬০৬ জন শিক্ষার্থী। তন্মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ৭৬ জন শিক্ষার্থীর। ফলাফল পরিবর্তন হয়ে ফেল থেকে পাস করেছে ১২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৮ শিক্ষার্থী।
যশোর বোর্ডে এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা শিক্ষার্থীদের মধ্যে ফলাফল পরিবর্তন হয়েছে ১২৪ জন শিক্ষার্থীর। ফলাফল পরিবর্তন হয়ে ফেল থেকে পাস করেছে ৩৮ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৩ শিক্ষার্থী।
উল্লেখ্য, এসএসসি’র ফল পুনঃনিরীক্ষণে যেসব শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে শুধু তারা আগামী ২৬ তারিখ একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নতুন করে আবেদন করার সুযোগ পাবে।

