জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সেলিং সেন্টার এর প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৪ জানুয়ারি (বুধবার) সকালে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এর নেতৃত্বে একটি র্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
২০২২ সালের ৩রা জানুয়ারি শিক্ষার্থীদের মানসিক সহায়তা প্রদানের লক্ষে সুস্থ মন সুস্থ জীবন, গড়ে তুলি সুন্দর ভুবন’ স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠা করা হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সেলিং সেন্টার। যাত্রা শুরু থেকে মনোবিজ্ঞান বিভাগের শিক্ষক ও মাস্টার্স অধ্যয়নরত শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত হচ্ছে জবি কাউন্সেলিং সেন্টার।
গত ১ ডিসেম্বর মনোবিজ্ঞান বিভাগের বিদায়ী ব্যাচের সাংস্কৃতিক অনুষ্ঠানে জবি উপাচার্য বলেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যার প্রবনতা যখন বেড়েই চলছিল তখনি বিশ্ববিদ্যালয়ের কাউন্সেলিং সেন্টার উদ্বোধন করেন। সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের মানসিক স্বাস্থ্য সেবা নিতে পারছে। কাউন্সেলিং সেন্টার চালুর পর থেকে কেউ আর আত্মহননের পথ বেছে নেইনি।
প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কাউন্সেলিং সেন্টার পরিচালনা কমিটির আহবায়ক অধ্যাপক ড. নূর মোহাম্মাদ সহ অন্যান্য সদস্যবৃন্দ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আইনুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান সহ সাধারণা শিক্ষার্থীবৃন্দসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

