জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস) এর কার্যনির্বাহী পরিষদের নব-নির্বাচিত সদস্যরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে প্রস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (৪ জানুয়ারি) সকালে তারা ধানমণ্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা জানান।
এসময় জবিশিসের নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো আবুল কালাম লুৎফর রহমানসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ৩২নং এর জাদুঘর পরিদর্শন করেন।
উল্লেখ্য, ২১ ডিসেম্বর জবিশিসের নির্বাচনে আইনুল-লুৎফর পরিষদ জয়ী হয়। শিক্ষকদের এ নির্বাচনে ১৫টি পদের বিপরীতে লড়ছেন ৩০ জন শিক্ষক। তাদের মধ্যে সভাপতি, সহসভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ পদে একজন করে নির্বাচিত হন এবং সদস্য পদে ১০ জন শিক্ষক নির্বাচিত হন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

