বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমান এবং তার স্ত্রী ড. জোবাইদা রহমানের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
শনিবার (৭ জানুয়ারি) দুপুর ১টায় পুরান ঢাকার তাঁতীবাজার মোড় থেকে মিছিল শুরু হয়ে নয়াবাজার মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, তারেক রহমানের বিরুদ্ধে অবৈধ মাফিয়া সরকারের যে কোন ষড়যন্ত্র, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাজপথে রুখে দিবে।
সভাপতি আসাদুজ্জামান আসলাম বলেন, তারেক রহমান ও ড. জোবাইদা রহমানের সম্পত্তিতে আপনাদের নজর কেন? অবৈধভাবে সম্পদ অর্জনের ধারায় সরকারের এসব পদক্ষেপ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

