বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) ‘Training on Accreditation Process’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৯ জানুয়ারি) সকালে একাডেমিক ভবনের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে শিক্ষকগণের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো কামরুল আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বর্তমানে বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। এ কার্যক্রম অব্যাহত থাকলে বাংলাদেশে উচ্চশিক্ষার গুণগত মান নিশ্চিতকরণের ক্ষেত্রে এক যুগান্তকারী পরিবর্তন আসবে।
প্রশিক্ষণে মাননীয় উপাচার্য ‘Accreditation in Higher Education, Accreditation Rules & Standards বিষয়ে বক্তৃতা করেন।
আইকিউএসির অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহম্মদ শাহজালালের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক (পরিসংখ্যান) জাহিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ বক্তব্য দেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচিতে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ অংশ নেন।

