বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ।
দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবুর নেতৃত্বে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বঙ্গবন্ধুর স্মারক ম্যুরাল ‘জ্যোতির্ময় জনক’ এ শেষ হয়।
এরপর বঙ্গবন্ধুর স্মারক ম্যুরালে ছাত্রলীগের পক্ষ থেকে বঙ্গবন্ধুসহ সব শহিদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। এ সময় ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

