amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

পাবিপ্রবিতে জামালপুর জেলা সমিতির নবীন বরণ অনুষ্ঠিত

নাজমুল ইসলাম, পাবিপ্রবি প্রতিনিধি:
জানুয়ারি ২৫, ২০২৩ ৯:৩০ অপরাহ্ণ
Link Copied!

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) জামালপুর জেলা থেকে ভর্তি হওয়া ২০২০-২১ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিয়েছে জামালপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘জামালপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি’।

মঙ্গলবার বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ তে এই নবীন বরণ অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থাপত্য বিভাগের প্রভাষক সারজানা আফরোজ ঐশী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি রেজিস্ট্রার ও শারীরিক শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহজামাল।

অনুষ্ঠানে অতিথি ও অগ্রজরা নবীন শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি অর্জন ও নেটওয়ার্কি বাড়াতে সংগঠনে সময় দেওয়ার আহ্বান জানান। এছাড়াও নিজ জেলার মানুষদের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে উৎসাহিত করে শিক্ষামূলক বিভিন্ন দিকনির্দেশনা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।