গত ২৫ জানুয়ারি, ২০২৩ রোজ বুধবার নিজেদের সোশাল মিডিয়াতে পোস্টের মাধ্যমে ঘোষণা করা হয় ন্যাশনাল ইন্সটিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড রিচার্জ (নিটার) এর নিটার ক্যারিয়ার ক্লাবের নতুন কমিটি। কমিটিতে নিটার ৯ম ও ১০ম ব্যাচের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে সাবেক সভাপতি সুলাইমান হাওলাদার এর স্থলাভিষিক্ত হন নিটার ৯ম ব্যাচের মো. আব্দুল লতিফ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান ৯ম ব্যাচের ইমতিয়াজ ইমন ও হাসানুজ্জামান রাফি। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান ৯ম ব্যাচের নুসরাত জাহান। সহ-সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পান স্বর্নালী আক্তার রুমকি ও সঞ্চয় বড়ুয়া। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান ৯ম ব্যাচের জান্নাতুল ফেরদাউস তুলি ও ১০ম ব্যাচের সুজয় সাহা উচ্ছাস।
এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে লাহাম ইসলাম তামিম(৯ম ব্যাচ) ও আহমেদ বায়জিদ(১০ম ব্যাচ), দপ্তর সম্পাদক রিয়াসাত চৌধুরী (১০ম ব্যাচ), সেক্রেটারি অব লজিস্টিক হিসেবে রাজ নন্দি (১০ম ব্যাচ), সেক্রেটারি অব পাবলিক রিলেশনশিপ হিসেবে আব্দুল্লাহ আল মাসুদ (১০ম ব্যাচ) এবং খালেদ মাহমুদ রানা (১০ম ব্যাচ), সেক্রেটারি অব টি এন্ড ডি হিসেবে আব্দুল্লাহ হেল কাফি(১০ম ব্যাচ) এবং এস. এম. ফরহাদ উদ্দিন রিয়েল (১০ম ব্যাচ), এবং বিগত বছর থেকে চালু হওয়া মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে তাসদিদা রউফ (১০ম ব্যাচ)।
এই কমিটি ২০২৩ সালে নিটার ক্যারিয়ার ক্লাবের সকল কার্যক্রমকে তদারকি করবেন এবং নিটারে বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ এর আয়োজন করে নিটারে অধ্যয়নরত ৯ম, ১০ম, ১১ তম, ১২ তম ব্যাচের শিক্ষার্থীদের নিজেদের ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়ে সাহায্য করবেন।

