amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ৩১ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নয়া নেতৃত্ব

জে এম রফিকুল ইসলাম, চবি প্রতিনিধিঃ
জানুয়ারি ৩১, ২০২৩ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) ২০২৩ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে দুপুর ২টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম।

নির্বাচিত প্রার্থীরা হলেন- সভাপতি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মাহবুব এ রহমান, সহ-সভাপতি ঢাকাপোস্টের প্রতিনিধি রুমান হাফিজ। সাধারণ সম্পাদক পদে দৈনিক আজাদীর প্রতিনিধি ইমাম ইমু এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে সমান ভোট পেয়ে বাংলাট্রিবিউনের প্রতিনিধি নবাব আব্দুর রহিম ও মহানগর নিউজের প্রতিনিধি ইফতেখারুল ইসলাম দুজনেই নির্বাচিত হয়েছেন।

অর্থ, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে দৈনিক যুগান্তরের প্রতিনিধি রোকনুজ্জামান এবং দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলানিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি মোহাম্মদ আজহার। এছাড়া নির্বাহী সদস্য পদে- দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি তামিম আহমেদ শরীফ নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, সবার অংশগ্রহণের সুষ্ঠু পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতামূলক একটি নির্বাচন ছিলো এটি। চবি সাংবাদিক সমিতি নবনির্বাচিত নেতৃত্বের কাছে আমাদের আহ্বান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সংবাদগুলো বস্তুনিষ্ঠতার সঙ্গে তুলে ধরার।

এদিন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন সহকারী প্রক্টর এসএএম জিয়াউল ইসলাম এবং ড. শহীদুল ইসলাম। নির্বাচন পর্যবেক্ষক হিসেবে ছিলেন চবিসাসের সাবেক সভাপতি সৈয়দ বাইজিদ ইমন।

উল্লেখ্য সভাপতি মাহবুব এ রহমান,সহ-সভাপতি রুমান হাফিজ এবং সাধারণ সম্পাদক পদে ইমাম ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।