amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৬ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

ইবি সাদ্দাম হোসেন হলের ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত

ইবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৩ ৫:১৪ অপরাহ্ণ
Link Copied!

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল ডিবেটিং সোসাইটির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দিদারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হিসেবে ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নাহিদুর রহমান মনোনীত হয়েছে।

সোমবার (৬ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টা প্রফেসর ড. আসাদুজ্জামান ও সংগঠনটির সাবেক সভাপতি আল আমিন মিলন স্বাক্ষরিত এই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে উপদেষ্টা মন্ডলীর সদস্য হিসেবে আছেন সাদ্দাম হোসেন হলের আবাসিক শিক্ষক ড. জাহাঙ্গীর আলম, ড. শেখ শাহিনুর রহমান, ড. সুতাপ কুমার ঘোষ, রবিউল ইসলাম, শিমুল রায় ও খাইরুল ইসলাম।

১৭ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আবু সোহান, তাজমুল হক, আব্দুল্লাহ আল ফাহমি, তপন চন্দ্র বর্মণ, প্রতাপ পাল ও মাসুদ রানা। যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন বাবু, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আল ইমরান, দপ্তর সম্পাদক মুনতাকিমুর রহমান, প্রচার সম্পাদক মোর্শেদ মামুন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মোতালেব বিশ্বাস, অর্থ সম্পাদক রাসেল মহাজন, বিতৰ্ক গবেষণা সম্পাদক আব্দুল বারি শরীফ ও আইন সম্পাদক আবদুল্লাহ আল কাফি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।