amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসি পরীক্ষায় সরকারি হরগঙ্গা কলেজের অভাবনীয় সাফল্য

শাহনাজ বেগম
ফেব্রুয়ারি ৮, ২০২৩ ২:০১ অপরাহ্ণ
Link Copied!

এইচএসসি পরীক্ষার ফলাফল ২০২২ইং প্রকাশিত হয়েছে। মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ এবারের এইচএসসি পরীক্ষায় অভাবনীয় সাফল্য লাভ করেছে। মোট পাশের হার ৮৮.৭৯% যা অন্যান্য বছরের তুললায় অনেক বেশি। জিপিএ ৫ পেয়েছেন মোট ১৫৭ জন।মুন্সীগঞ্জের প্রাচীন ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ হতে এবারের এইচএসসি ২০২২ পরীক্ষায় অংশগ্রহণকারী মোট পরিক্ষার্থী ১৬০৫ জন। পাশের সংখ্যা ১৪২৫।

বিজ্ঞান বিভাগে মোট পরিক্ষার্থী ৩১৫, পাশ করেছে ২৭৮ জন, জিপিএ ৫ পেয়েছে ৯৯ জন। মানবিকে পরিক্ষার্থী ৬৪১, পাশ করেছে ৫৫০ জন, জিপিএ ৫ পেয়েছে ৪২ জন। ব্যবসায় শিক্ষা বিভাগে মোট পরিক্ষার্থী ৪৬৯ জন, পাশ করেছে ৩৭৯ জন। জিপিএ ৫ পেয়েছে ১৬ জন।সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইচএসি ২০২২ এর ফলাফল ঘোষণা করেন।

ফলাফল নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে সরকারি হরগঙ্গা কলেজের উপাধ্যক্ষ গনমাধ্যমকে জানান, কলেজের লেখাপড়ার মান এবং শিক্ষার পরিবেশ পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের বাড়তি তদারকির কারণে এ ফলাফল অর্জন সম্ভব হয়েছে। এজন্য তিনি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।