amadermuktokantho
চট্টগ্রামশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারী সরকারি কলেজের প্রভাষক আবু তালেব শ্রেষ্ঠ পিইউও নির্বাচিত

জাহেদ মনজু
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টর ৬ দিনব্যাপী রেজিমেন্ট ক্যাম্পিং ২০২২-২০২৩ এ শ্রেষ্ঠ প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) হওয়ার গৌবর অর্জন করেছেন হাটহাজারী সরকারি কলেজে বাংলা বিভাগের প্রভাষক মো. আবু তালেব। পিইউও আবু তালেব চট্টগ্রামের হাটহাজারী পৌরসভা এলাকার মীরের খিল গ্রামের হাজী মুন্সি মিয়া বাড়ির মো. আবদুল শুক্কুর এর জ্যেষ্ঠ পুত্র।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজার সরকারি কলেজে রেজিমেন্ট ক্যাম্পিং এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিএনসিসি’র মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল ওমর সাদী’র (এনডিসি, পিএসসি) কাছ থেকে “বেস্ট পিইউও”র স্মারক গ্রহণ করেন। এ সময় কর্ণফুলী রেজিমেন্ট কমান্ডার লে. কর্ণেল রাহাত নেওয়াজ (পিএসসি) উপস্থিত ছিলেন

দীর্ঘ ১০ বছর ধরে পিইউও আবু তালেব উত্তর চট্টলার সুনামধন্য হাটহাজারী সরকারি কলেজে বাংলা বিভাগের প্রভাষক পদে কর্মরত আছেন। এছাড়া তিনি উক্ত কলেজের বিএনসিসি প্লাটুনে পুরুষ প্লাটুন কমান্ডার হিসেবে ২০১৬ খ্রিষ্টাব্দের ২৯ মে থেকে অত্যন্ত দক্ষতার সাথে অদ্যাবধি দায়িত্ব পালন করছেন। তিনি ২০১৭ খ্রিষ্টাব্দে সফলতার সাথে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে প্রি-কমিশন ট্রেনিং সফলতার সাথে সম্পন্ন করেন।

তাঁর (পিইউও আবু তালেব) এমন শ্রেষ্ঠত্বের জন্য তিনি কর্ণফুলী রেজিমেন্টের সার্ভিস অফিসার, বিটিএফও, পিইউও, টিইউও, সমারিক স্ট্যাফ এবং অসামরিক কর্মকর্তাসহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। এছাড়া আধুনিক হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ গুল মোহাম্মদ এর প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, ২০১৬, ২০১৯ ও ২০২২ খ্রিষ্টাব্দে জাতীয় শিক্ষা সপ্তাহে পিইউও আবু তালেব হাটহাজারী উপজেলা ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ নির্বাচিত হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।