amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১২ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

জবিতে আরো ৩টি বিভাগ চালুর অনুমোদন

আবু হানিফ, নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১২:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদ এর অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষ হতে  ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য বিভাগ খোলার অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

৬ ফেব্রুয়ারি (সোমবার)  পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. জামিনুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিত থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

নতুন বিভাগ চালুর জন্য বেশকিছু শর্তাবলী জুড়ে দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। শিক্ষা ও গবেষণা কার্যক্রম শুরুর নিমিত্ত প্রয়োজনীয় ল্যাবরেটরিসহ বিষয়ভিত্তিক গুরুত্বকে অগ্রাধিকার দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে Curriculum/ Syllabus প্রণয়ন করতে হবে;  চারুকলা অনুষদের অধীনে ০৩টি বিভাগে (ড্রইং এন্ড পেইন্টিং, প্রিন্টমেকিং ও ভাস্কর্য) প্রতি শিক্ষাবর্ষে মেধার ভিত্তিতে স্নাতক (সম্মান) পর্যায়ে সর্বমোট ৬০ (ষাট) জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।

শিক্ষার্থীদের একাডেমিক ও গবেষণার জন্য লাইব্রেরিতে বিষয়ভিত্তিক পর্যাপ্ত বই, জার্নাল, মাল্টিমিডিয়াসহ আধুনিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে;  শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ইউজিসি কর্তৃক অনুমোদিত পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহে শিক্ষক নিয়োগের ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নির্দেশিকা অনুসরণ করতে হবে;  পাঠদানের সুবিধার্থে খন্ডকালীন শিক্ষক নিয়োগ দেয়া যাবে তবে সেক্ষেত্রে ইউজিসি কর্তৃক চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগ নীতিমালা অনুসরণ করতে হবে; শিক্ষার্থীদের গবেষণা, এক্সপেরিমেন্টাল শিল্পচর্চার প্রয়োজনীয় সুযোগ সুবিধা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।