amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

নোবিপ্রবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নতুন কমিটি

ক্যাম্পাস প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৫, ২০২৩ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

আগামী এক বছরের জন্য ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(নোবিপ্রবি) শাখার ২০২৩ নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ অধ্যয়ন বিভাগের এস এম রাসেল সভাপতি, আইন বিভাগের মোহাম্মদ খলিল উল্লাহ সহ-সভাপতি এবং সমাজবিজ্ঞান বিভাগের মো. নাঈম হোসাইন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এর আগে নোয়াখালীর মাইজদী একটি চাইনিজ রেস্টুরেন্টে এক সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় কমিটি। সম্মেলনের প্রধান অতিথি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মো. আল আমিন এই কমিটি ঘোষণা করেন। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা দক্ষিণের সভাপতি মাওলানা মাহমুদুর রহমানসহ অন্যান্য জেলা নেতৃবৃন্দ, এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তর, দক্ষিণ, নোয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি এবং বিশ্ববিদ্যালয় শাখার সাবেক নেতারা।

বিশ্ববিদ্যালয় সম্মেলনে নবগঠিত সভাপতি বলেন, ছাত্র রাজনীতির অর্থই হলো ছাত্রদের অধিকার আদায়,অধ্যয়ন উপযোগী ক্যাম্পাস সৃষ্টি। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার সম্পন্ন রাষ্ট্রগঠনে আগামীর যোগ্য জনবল প্রস্তুত করা। কিন্তু বর্তমানে ছাত্ররাজনীতি হয়ে পড়েছে ভোগের, ছাত্রদের অধিকার আদায়ের পরিবর্তে অনার্দশিক সংগঠনের ক্ষমতা চর্চা ও ভোগবিলাসের কারণে ক্যাম্পাসের পরিবেশ হয়ে পড়েছে ভীতিকর । আর এমন পরিবেশের পরিবর্তে ক্যাম্পাসকে শিখন উপযোগী করে তুলতে আদর্শিক ছাত্ররাজনীতির বিকল্প নাই।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি-দাওয়া আদায় এবং শিক্ষার্থীদের কল্যাণে সব ধরনের সহযোগিতায় সর্বদা পাশে থাকবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।