বিজয় দিবস উপলক্ষ্যে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নবীগঞ্জে সিদীপ কিন্ডারগার্টেন স্কুলে ক্রিয়েটিভ কিডজ আয়োজন করেছে ‘কচিকাঁচার বাংলাদেশ’ এর। স্কুলের অর্ধ শতাধিক ছাত্র ছাত্রীর অংশগ্রহণে উক্ত অনুষ্ঠানে আয়োজন করা হয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং কবিতা আবৃত্তি, গান ইত্যাদি নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ কিডজ এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিসিওয়াইবি এর পরিচালক মো. আবরার শাকিফ খান, প্রজেক্ট ডিরেক্টর তোফাজ্জল হোসেন, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি রোকেয়া আমান এবং সিদীপ কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটির গিফট পার্টনার ছিলো গ্রন্থ বিলাস।
উল্লেখ্য ক্রিয়েটিভ কিডজ, সেন্টার ফর ক্রিয়েটিভ ইয়ুথস অব বাংলাদেশ (সিসিওয়াইবি) এর অংশ হিসেবে শিশুদের প্রতিভা বিকাশে কাজ করে থাকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

