amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২৪ জুলাই ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

লৌহজংয়ে অভিযান জামাতুল আনসারের আমিরসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদকঃ
জুলাই ২৪, ২০২৩ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক বাড়ি ঘিরে অভিযান চালিয়ে নতুন জঙ্গি দল জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির মো. আনিসুর রহমানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার রাত ৩টার দিকে লৌহজং উপজেলার বড় নওপাড়া গ্রামের এক বাড়িতে অভিযান শুরু করে র‌্যাব। পরে ওই বাড়ি থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী পুস্তিকা ও নগদ টাকা জব্দের কথা জানায় র‌্যাব। এ বিষয়ে রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, মুন্সীগঞ্জের লৌহজংয়ের ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে জঙ্গি সংগঠনের সদস্যদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করে র‌্যাব।বাড়ির মালিক আনোয়ারা বেগম জানান, তার একতলা ভবনের দুটি কক্ষ তিন দিন আগে ভাড়া নেন হাসান নামের একজন। এক পরিবারের সদস্য পরিচয় দিয়ে তিনজন পুরুষ বাসায় ওঠেন, পরিবারের নারী সদস্যরা পরে আসবেন বলে সে সময় তারা জানান। ভাড়া ঠিক হয়েছিল ১ হাজার টাকা বিদ্যুৎ বিলসহ মোট ৬ হাজার টাকা।

তিনি আরও বলেন, ভাড়া দেওয়া ওই কক্ষে এখনও তাদের লেপতোশক রয়েছে। র‌্যাবের তল্লাশির পর সেই অবস্থায় রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।