amadermuktokantho
চট্টগ্রামরবিবার , ১৪ ডিসেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো গুজবের বিরুদ্ধে প্রতিবাদ

আবিদ হাসান, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৫ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিক্রিত ছবি প্রচার করার তিব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন হবিরবাড়ী ইউনিয়ন শ্রমিকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল ঢালী।

তিনি এক প্রতিবাদ লিপিতে বলেন, গত ১৩ ডিসেম্বর কয়েকটি ফেসবুক পেজে “আমার ছবি বিক্রিত করে “এআই জেনারেটেড” ছবি তৈরি করে আমাকে হ্যায় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, পেইজ গুলোতে আমার নামে যেই পোস্ট প্রকাশ করা হয়েছে তাতে উল্লেখিত কোন তথ্যই সত্য নয়। তিনি বলেন, আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল আমাকে নিয়ে সামাজিক ও রাজনৈতিক ভাবে হেয়প্রতিপন্ন করার জন্য আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্যপ্রনোধিত ও মানহানিকর পোস্টটি করিয়েছে।

পেইজ কর্তৃপক্ষকে কোন প্রকার যাচাই বাছাই ছাড়া মনগড়া পোস্ট করা থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি। পেইজ গুলোতে এ ধরনের মিথ্যা পোস্ট কোন ভাবেই কাম্য নয়। আমি এমন মিথ্যা, বানোয়াট, মনগড়া পোস্টের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।