amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ৬ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের আহ্বান জবি নীল দলের

জবি প্রতিনিধি
জানুয়ারি ৬, ২০২৪ ১১:৪২ অপরাহ্ণ
Link Copied!

রাত পোহালেই ৭ জানুয়ারী (রবিবার) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট প্রদানের জন্য সবাইকে আহ্বান জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন নীলদল।

শুক্রবার (৫ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নীলদলের দপ্তর সম্পাদক শাহ মো. আরিফুল আবেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়।

বিঞ্জপ্তিতে বলা হয়,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ সারা বিশ্বের কাছে রোল মডেল হিসেবে পরিচিত।এছাড়াও বিজ্ঞপ্তিতে সকল ষড়যন্ত্রকে ছিন্ন করে দেশের এ উন্নয়ন যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে উৎসবমুখর পরিবেশে সবাইকে ভোট প্রদানের আহবান জানানো হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল বঙ্গবন্ধুর আদর্শ, বাঙালি জাতীয়তাবাদ, অসম্প্রদায়িকতা এবং মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষকবৃন্দের সংগঠন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।