amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ক্যাডার খোকনের হাতে সাংবাদিক মুক্তার লাঞ্ছিত

চট্টগ্রাম প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১৭, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

চট্টগ্রাম মহানগরীর হলিশহর নয়াবাজার তায়েফ রেস্তোরার সামনে এক সাংবাদিককে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাত ৮ টার সময় দৈনিক নয়া শতাব্দী’ পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান এবং চট্টগ্রামে পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সদস্য সাংবাদিক মো.মুক্তার হোসেন বাবু ও অফিস সহকর্মী,জাহাঙ্গীর আলম সেজান,সাইফুল ইসলামসহ চা পানরত অবস্থায় কথা বলছিলেন, এমন সময় মদ্যপ অবস্থায় ক্যাডার খোকন নামে একজন এসে জানতে চায় রাস্তায় পার্ক করা গাড়িটি কার জবাবে সাংবাদিক মুক্তার হোসেন বাবু তাকে জানান গাড়িটি আমার। উত্তরে ক্যাডার খোকন উচ্চস্বরে অকথ্য ভাষায় গালি দিয়ে  বলে গাড়ি এখানে কেন রেখেছি সাংবাদিক মুক্তার জানান রাস্তার পাশে খালি জায়গা ছিল তাই গাড়ি রেখেছি। এই কথা নিয়ে রাত ৮ টার সময় ক্যাডার খোকন এবং তার সাথে থাকা দুই, তিনজন সাংঙ্গ-পাংঙ্গ নিয়ে সাংবাদিক মুক্তারের উপর চড়াও হয়ে তুই-তুইকারী করে এবং মা-বাবার নাম তুলে অকথ্য ভাষায় গালি গালাজকরা সহ লাঞ্ছিত করতে থাকে। এসময় খোকনকে সাংবাদিক মুক্তার হোসেন সংযত হয়ে কথা বলতে বললে ক্যাডার খোকনসহ অজ্ঞাত কয়েকজন সাংবাদিক মুক্তারের উপরে মারমুখি  ভাব নিয়ে মরাধর করার উদ্দেশ্যে তেড়ে আসে। তখন সাংবাদিক  মুক্তার হোসেন  মান সম্মানের কথা ভেবে ক্যাডার খোকনের সাথে তর্কে না জড়িয়ে উক্ত স্থান থেকে গাড়ি চালিয়ে ত্যাগ করতে চাইলে ক্যাডার খোকন ভুয়া সাংবাদিক বলে কটাক্ষ করাসহ এবং  সাংবাদিক মুক্তারের প্রেস আইডি কার্ড ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ঘটনাস্থলে অনেকেই তাকে নিবৃত করার চেষ্টা করলেও ক্যাডার খোকন ক্ষ্যান্ত হননি এক পর্যায়ে সাংবাদিক মুক্তারের পরনে থাকা টি-শার্ট ধরে টানাটানি করতে থাকে এবং বলে এই স্থানে তোকে আবার দেখলে  জানে মেরে ফেলবো বলে হুমকি ধমকি দিতে থাকেন। ক্যাডার খোকন চিৎকার করে আরও বলেন তোর সাংবাদিককে ল্যাংটা করে পেটালেও থানা পুলিশ করে কোনো লাভ নেই এগুলো আমার কথায় উঠে এবং বসে দাম্ভিকতা করে বলতে থাকেন। নগরীর নয়া বাজার স্থান থেকে সাংবাদিক মুক্তার হোসেন পুলিশ সেবা ৯৯৯ কল দিয়ে কথা বললে হালিশহর থানা পুলিশ ঘটনাস্থলে এসে ক্যাডার খোকনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ দেখে থানা যাওয়ার পরামর্শ দেন। হালিশহর থানায় বাদি হয়ে সাংবাদিক মুক্তার হোসেন বাবু ক্যাডার খোকনের বিরুদ্ধে (জিডি নং ৯৮২) ১৬/০২/২০২৪ ইং তারিখে নথিভূক্ত করেন। এ বিষয়ে হালিশহর থানার অফিসার ইনচার্জ হামিদ কায়সারের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন,সাংবাদিক মুক্তার হোসেনকে লাঞ্ছিত করা হয়েছে বলে শুনেছি এবং এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। যিনি সাংবাদিক মুক্তার হোসেন বাবুকে লাঞ্ছিত করেছেন ঘটনা তদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।