amadermuktokantho
চট্টগ্রামমঙ্গলবার , ২ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

গুণীজন সম্মাননা পেলেন ড.অশোক কুমার সাহা

জবি প্রতিনিধি
জানুয়ারি ২, ২০২৪ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গুণীজন সম্মাননা পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. অশোক কুমার সাহা।

গত ২৫ ডিসেম্বর কাকরাইলের আইডিবি ভবনে সাহা ফাউন্ডেশনের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আড়ম্বরপূর্ণ আয়োজনে অধ্যাপক ড. অশোক কুমার সাহা কে বিশেষ সম্মানা প্রদান করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীতে তার হাতে ক্রেস্ট তুলে দেন সাহা ফাউন্ডেশন এর চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা। অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সাহা ফাউন্ডেশন একটি অরাজনৈতিক অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। প্রতিষ্ঠানটি সমাজ উন্নয়মূলক ও মানবহিতৈষী কর্মকান্ডের লক্ষ্যে জনগনের সুযোগ সুবিধা বজায় রাখার পাশাপাশি সমাজের পশ্চাৎপদ ও অনগ্রসর জনগোষ্ঠির ধর্ম পালন, আর্থ-সামাজিক, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও মৌলিক চাহিদার মান উন্নয়নের মতো বহুমুখী কর্মসূচী নিয়ে কাজ করে। সমাজের বিভিন্ন স্তরের লোকদের আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা ও সম্প্রীতি স্থাপনে প্রতিষ্ঠানটি প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও শীতবস্ত্র বিতরণের মতো সামাজিক কাজ করে থাকে এই প্রতিষ্ঠান।

সম্মাননা প্রাপ্তি নিয়ে ড.অশোক কুমার সাহা আমাদের মুক্তকন্ঠকে বলেন, একটি স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে এমন সম্মাননা পাওয়ায় ভবিষ্যতে কাজ করতে আরো আত্মবিশ্বাসী হব এবং সেই সাথে সংগঠনের সাথে জড়িত সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।