জগন্নাথ বিশ্ববিদ্যালযয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন “শরীয়তপুর জেলা ছাত্র কল্যাণ পরিষদের” নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটিতে দর্শন বিভাগের শিক্ষার্থী মো: গাজী শিকদার কে সভাপতি এবং আইন বিভাগের শিক্ষার্থী অনন্য প্রতীক রাউত সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন । কমিটির উপদেষ্টা মন্ডলীদের সম্মতিক্রমে এবং সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে বার্ষিক দোয়া ও ইফতার মাহফিলে গত ২৫ মার্চ এই কমিটি ঘোষণা করেন শরীয়তপুর ৩ আসেনর সংসদ সদস্য মো:নহিম রাজ্জাক (এমপি)। এই কমিটি পরবর্তী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন। তিনি আশ্বস্থ করেছেন জবিস্থ মেধাবী অসহায় শিক্ষার্থীদের জন্য প্রয়াত আব্দুর রাজ্জাক ফান্ড থেকে বৃত্তির ব্যবস্হা করবেন।
নবনির্বাচিত সভাপতি মো: গাজী শিকদার বলেন, “শরীয়তপুর’ শব্দটা আমার অতি আবেগের। এই শব্দে আমি মা ও মাটির গন্ধ পাই।
অশেষ কৃতজ্ঞতা,ধন্যবাদ ও ভালবাসা জ্ঞাপন করছি সকলের প্রতি যারা আমার উপর আস্থা ও বিশ্বাস রেখেছেন,যারা মনে করেছেন আমি এই পদের যোগ্য।জুনিয়রদের প্রতি অকৃত্রিম ভালবাসা।দোয়া করবেন যেন আমি আমার শ্রম,মেধা ও সাংগঠনিক বিচক্ষণতা দিয়ে সংগঠনকে সুসংগঠিত ও সমৃদ্ধ অবস্থানে এগিয়ে নিয়ে যেতে পারি।সংগঠনকে সঠিকভাবে পরিচালনা করার জন্য সিনিয়র-জুনিয়র সকলের সহযোগিতা কামনা করছি।”
সাধারণ সম্পাদক অনন্য প্রতীক রাউত বলেন, “জন্মভূমি শরীয়তপুর সবসময়ই আবেগ ও অনুভূতির ভিন্নরকম এক স্তম্ভ৷ আমাকে শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কৃতজ্ঞতা জানাই শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সন্মানিত উপদেষ্টাবর্গ ও সংশ্লিষ্ট সকলকে। পদ্মাপাড়ের পবিত্র এই মাটি পিতা মুজিবের আদর্শের পরিপূর্ণ ঘাঁটি৷ জাতির জনকের আদর্শের সুরক্ষা ও শিক্ষার্থীবান্ধব কল্যাণকর ভিন্ন কিছু করাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য।”
উল্লেখ্য, গত কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়াতে সংগঠনের উপদেষ্টামন্ডলীর সদস্যরা এ কমিটি গঠন করে এবং আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেন।

