amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

জবি উপাচার্যের সাথে নবনির্বাচিত ল অ্যালামনাই’র সৌজন্য সাক্ষাৎ

জবি প্রতিনিধি
ফেব্রুয়ারি ৫, ২০২৪ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত পর্ষদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এর সাথে সোমবার (৫ ফেব্রুয়ারি) সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।

এসময় জবি আইন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান সাদী ও খায়ের মাহমুদ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ও মেট্রোপলিটন ম্যজিস্ট্রেট মোঃ মেহেদি হাসান, সাধারন সম্পাদক ও এডভোকেট মোঃ সুমন হোসাইন সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার (৩ ফেব্রুয়ারি) নতুন কমিটি ঘোষণা করা হয় এতে আইন বিভাগের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ও সিনিয়র সহকারী জজ মো. মেহেদী হাসানকে সভাপতি এবং একই ব্যাচের শিক্ষার্থী ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. সুমন হোসাইনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কার্যনির্বাহী কমিটির অন্যরা হলেন-যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রনি ও মো. রাজু শিকদার, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন পলাশ, কোষাধ্যক্ষ মো. ইব্রাহিম খলিল, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার, সাহিত্য, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক বেগ শোয়াইব আহমেদ, প্রচার ও জনসংযোগ বিষয়ক সম্পাদক তৌফিক হাসান, আইনগত সহায়তা ও সমাজকল্যাণ সম্পাদক মো. জিন্নাতুল ফেরদৌস জিন্না এবং ক্রীড়া, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক সুজন মিয়া।  

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।