amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১১ ফেব্রুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে আওয়ামীলীগের শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত

মিন্টু ইসলাম, বগুড়া প্রতিনিধি:
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বর্তমান সরকারের ”উন্নয়ন ও অগ্রগতি ”তৃণমূল পর্যায়ে  ব্যাপকভাবে প্রচারের লক্ষ্যে, বগুড়া শেরপুরে শান্তিপূর্ণ সমাবেশ করেছে শেরপুর শহর ও উপজেলা আওয়ামীলীগ এর সকল নেতাকর্মীরা।

১১ ফেব্রুয়ারি শনিবার শেরপুরের সকল ইউনিয়নে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শেরপুর শাহ্ বন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নান আকন্দের সভাপতিত্বে বিকাল ৩ ঘটিকায় শেরুয়া বটতলা বাজার চত্বরে অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আরিফ ওপেল,বিশেষ অতিথির বক্তব্য দেন শেরপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চক্রবর্তী, দপ্তর সম্পাদক রবিউল হাসান বাবু,মহিলা বিষয়ক সম্পাদক আসমা খাুতুন,সদস্য আলহাজ্ব বশির উদ্দিন বিশ্বাস, ডাঃ আব্দুল হামিদ, কামরুজ্জামান রিপন,শেরপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রেজাউল করিম সিপ্লব, সাধারণ সম্পাদক নূরে আলম সানি, শাহ্ বন্দেগী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল মান্নান আকন্দ,শাহ্ বন্দেগী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, সমগ্র শান্তি সমাবেশ পরিচালনা করেন শাহ্ বন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকারিয়া হোসেন জুয়েল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।