রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের গাজীপুরস্থ শিক্ষার্থীদের সংগঠন “গাজীপুর জেলা শিক্ষার্থী কল্যান সমিতি” এর নতুন কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। নতুন পরিষদে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের মোহসিনা আহমেদ স্নিগ্ধা এবং সাধারণ সম্পাদক হিসেবে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সাজ্জাদ হোসাইন সাব্বির নেতৃত্বে এসেছেন।
১৮ মার্চ উপদেষ্টা ও সদ্যসাবেক নেতৃবৃন্দের স্বাক্ষরিত প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নবগঠিত পরিষদের নামীয় তালিকা প্রকাশ করেছে সংগঠনটি।
নতুন কার্যকরী পরিষদে অন্যান্য পদে দায়িত্ব পেয়েছেন নাঈমুর রহমান রাকিব (সহ-সভাপতি), সাবরিনা রাকা মীম (কোষাধ্যক্ষ), লিমন মিয়া (সাংগঠনিক সম্পাদক), শাহরিয়ার হাসান সজীব (দপ্তর সম্পাদক)।
এছাড়াও কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন অর্থনীতি বিভাগের সাদিয়া ইসলাম মাহি, বাংলা বিভাগের লামিয়া ইসলাম, ম্যানেজমেন্ট বিভাগের সৈকত হাসান ও সমাজবিজ্ঞান বিভাগের জান্নাত।
সংগঠনটির সদ্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন সাব্বির বলেন,
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত গাজীপুরস্থ শিক্ষার্থীদের ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখতে আমরা সচেষ্ট থাকব। এছাড়াও দেশবাসী ও গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে আমরা গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি সবসময়ই কাজ করে যাব।
বর্তমানে সংগঠনটির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক শারমিন সুলতানা। এছাড়াও সহকারী উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন প্রশাসনিক কর্মকর্তা মোসলেম উদ্দিন।

