amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

সংযুক্ত আরব আমিরাতে এক প্রবাসীর মৃত্যু

adnan
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

পৃথিবীর সকল মানুষই স্বপ্ন দেখে ভাল কিছু পাবার জন্য। কিন্তু এ স্বপ্ন কারাের পূরণ হয়। আবার কারাের স্বপ্ন স্বপ্নই রয়েছে যায়। এমন হতভাগা জীবন নিয়ে পৃথিবী থেকে চির বিদায় নিতে হলাে রাউজান উপজেলার গহিরা ইউনিয়নের দলই নগর  গ্রামের যুবক মোহাম্মদ সালাউদ্দিনকে।

সংসারের স্বচ্ছলতা আর মনে জমে থাকা বড় বড় স্বপ্ন নিয়ে প্রিয় জন্ম ভূমির মায়া ত্যাগ করে কর্মের তাগিদে সংযুক্ত আরব আমিরাতে পারি জমান।

মোহাম্মদ সালাউদ্দিন দীর্ঘ ১৮ দিন যাবৎ স্ট্রোক করে শেখ রাশেদ  হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় ৯ ই ফেব্রুয়ারী শুক্রবার দুপুর ১২: ১০ মিনিটের সময় ইন্তেকাল করেছেন। এই ব্যাপারে দুবাই প্রবাসী শাহাদাত হোসেন পলাশ জানিয়েছেন,  সালাউদ্দিন গত ১৮ দিন আগে স্ক্রোক করলে তাকে দুবাই শেখ রাশেদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শুক্রবার চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান। তিনিসংযুক্ত আরব আমিরাতের দুবাই আল আবির ভেজিটেবল এন্ড ফ্রুটস মার্কেটে কর্মরত চিলেন।

চট্টগ্রাম জেলার রাউজান থানার গহিরা ইউনিয়নের দলইনগর গ্রামের তাহের মোল্লার বাড়ির মোহাম্মদ লোকমানের এক মাত্র পুত্র ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। তিনি বিবাহিত ছিলেন এবং ১ বছর বয়সি একটি কন্যা সন্তানের জনক ছিলেন। ।

ওনার মৃত্যুতে রাউজান সমিতি দুবাই কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ খোরশেদ জামান খোরশেদ, সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ওমর গণি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন পলাশ গভীর শোক প্রকাশ করেছেন, এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। নিহতের মরদেহ শেখ রাসেদ হাসপাতালে রাখা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।