বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জনাব অলি উল্লাহ্ চৌধুরী। তিনি ২৪ জানুয়ারি ২০২৪ থেকে এই দায়িত্বে আগামী তিন বছরের জন্য বহাল থাকবেন। তিনি সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত ছিলেন।
জনাব অলি উল্লাহ্ চৌধুরী দায়িত্ব গ্রহণের দিনে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসব মুখর পরিবেশ দেখা যায়,বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা পর্যায়ক্রমে সমাজকর্ম বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেয়।
এর আগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় প্রফেসর ড.কামরুল আলম খান প্রশাসনিক ভবনে সহকারী অধ্যাপক অলি উল্লাহ্ চৌধুরীকে আনুষ্ঠানিক ভাবে চেয়ারম্যান এর দায়িত্ব তুলে দেন।
ছাত্রছাত্রীদের সাথে কথা বলে জানা যায় তারা নবনিযুক্ত চেয়ারম্যান এর যোগদানে অনেক খুশী। তারা এটাও জানায় বিগত বছরগুলোর তুলনাতে তারা বর্তমান চেয়ারম্যান এর কাছে বেশী আশাবাদী,সমাজকর্ম বিভাগ অনেকদূর এগিয়ে যাবে এটাই তারা আশা করে।
নতুন চেয়ারম্যান এর দায়িত্ব গ্রহণ কালে সেখানে আরো উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. এ এইচ এম মাহবুবুর রহমান, প্রভাষক তায়েবা তাবাসসুম,প্রভাষক হুসাইন মাহমুদ এবং প্রভাষক ইমরুল কবির।
এসময় প্রায় সকল বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিল।

