amadermuktokantho
চট্টগ্রামশনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

হাটহাজারীতে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

adnan
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ ক্লিনিক এন্ড ডায়গনেস্টিক সেন্টারে নরমাল ডেলিভারির কথা বলে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ ওঠেছে। অনভিজ্ঞ ডাক্তার দিয়ে ডেলিভারি করাতে গিয়ে এমন ঘটনা বলে জানান নবজাতকের স্বজনরা।

গতকাল শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় উপজেলার চৌধুরীহাটস্থ এই বেসরকারি ক্লিনিকে এমন ঘটনা ঘটে।

এনিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বরাবর একটি লিখিত দরখাস্ত করেন নবজাতকের পিতা মোঃ মহিউদ্দিন। তিনি জানান, প্রায় নয়মাস ধরে এই ক্লিনিকের গাইনী ডাক্তার মিতুর চিকিৎসায় ছিল আমার স্ত্রী। তার পরামর্শে শুক্রবার ৯টার দিকে তাকে ভর্তি করা হয়। প্রথম থেকেই কর্তব্যরত চিকিৎসক আশ্বস্ত করে আসছিল নরমাল ডেলিভারী হবে। পরে বিকাল পাঁচটার পর দু’বার তড়িঘড়ি করে জোরপূর্বক আমার স্বাক্ষর নিয়ে নেন কর্তব্যরত চিকিৎসক। না দিলে চিকিৎসা থেকে বিরত থাকবেন বলে জানান ঐ ক্লিনিকের আরএমও ডা: সামিরা সাব্বির চৌধুরী। পরে সন্ধ্যা সাড়ে সাতটায় তাকে মৃত বাচ্চা দেওয়া হয়। তার নবজাতকের মাথা কাটা দাগ থাকার কথা জানান তিনি।

এবিষয়ে অভিযুক্ত ডা: সামিরা সাব্বির চৌধুরী বলেন, বাচ্চার সব পজিশন ঠিকঠাক ছিল। বাচ্চা নরমাল ডেলিভারীর অনুকূলে ছিল। মা চাপ দিতে ব্যার্থ হওয়ায় অবস্থা খারাপের দিকে চলে যায়।

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিষয়টি আমরা খতিয়ে দেখবো। ডাক্তারের কোন অবহেলা থাকলে হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন বলেও জানান।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রশ্মি চাকমা বলেন, সিজারের সময় একটি বাচ্চা মারা যাওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ নিয়ে আমাদের তদন্ত টিম কাজ করছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান বলেন, বাচ্চাটা কি কারনে মারা গেছে সেটা তদন্ত করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।