amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

হিল স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন নেতৃত্বে মহীউদ্দীন ও রনি

কুবি প্রতিনিধি::
ডিসেম্বর ২৮, ২০২৩ ৩:৫০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে( কুবি) পার্বত্য চট্টগ্রাম (খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান) থেকে আগত শিক্ষার্থীদের জেলা ভিত্তিক আঞ্চলিক সংগঠন হিল স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনে প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটি কতৃক আগামী এক বছরের জন্য কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর ), ক্লাবটির আহ্বায়ক শরীফ আহমেদ জয় ও সদস্য সচিব রুহুল আমিন হৃদয় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ১৪ তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ মহীউদ্দীন কে সভাপতি এবং রসায়ন বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী আরিফুল ইসলাম রনি কে সাধারণ সম্পাদক করে এই কমিটি ঘোষণা করা হয়।

নব গঠিত কমিটিতে সহ -সভাপতি হিসাবে আছেন রাশেদ বিন গিয়াস ( লোক প্রশাসন ১৩), মাহমুদ ইমরান (আইসিটি ১৩), আমজাদ হোসাইন ( অর্থনীতি ১৩), তাসলিমা আক্তার (প্রত্নতত্ব ১৩), সাদিয়া আফরোজ শশি ( ইংরেজি ১৩), মো: জসীম উদ্দীন ( অর্থনীতি ১৩), মো: হোসেন( ইংরেজি ১৩), মাবিনুল বারি রাকিব( আইন ১৪), রিয়াজুল আমিন রিয়াজ( অর্থনীতি ১৪), নাজমুন নাহার ( ফার্মেসী ১৫)।

এছাড়াও যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে আছেন আইন বিভাগের ১৫ তম ব্যাচের শিক্ষার্থী জহিরুল ইসলাম পলাশ।

এছাড়াও কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে আছেন রাশেদুল ইসলাম ( ফিন্যান্স ১৫), শারমিন সুলাতানা সোমা( এআইএস ১৫), ও তানহা মজুমদার ( ফার্মেসি ১৫)। দপ্তর সম্পাদক হিসেবে আছেন আব্দুল্লাহ আল মমিন( ফিন্যান্স১৫), সহ-দপ্তর সম্পাদক হিসেবে আছেন আপন বসাক( সিএসই ১৬) ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।