amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৫ জানুয়ারি ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

১২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

adnan
জানুয়ারি ২৫, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ
Link Copied!

দেশে মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বছরের পঁচিশ দিনে মোট ৫১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। তবে একই সময়ের মধ্যে রোগটিতে কারও মৃত্যু হয়নি। চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ছয়জন।

বুধবার (২৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে ছয়জন ঢাকার এবং বাকি ছয়জন অন্যান্য জেলার বাসিন্দা। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ৫১ ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকায় ৩০ জন এবং ২১ জন ভর্তি আছেন অন্যান্য জেলার হাসপাতালে।

অন্যদিকে, ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে বাসায় ফিরেছেন ৪৫৮ জন।

 

প্রসঙ্গত, ২০০০ সালের পর থেকে প্রতিবছর বহু মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন এবং এতে মৃত্যু হচ্ছে। ২০২১ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮ হাজার ৪২৯ জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল। সর্বশেষ গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ২৮১ জন মারা যান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।