amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৮ ডিসেম্বর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

২৫ হাজার টাকার ঔষধ সহায়তা পেলো কুবির মেডিক্যাল সেন্টার

কুবি প্রতিনিধি
ডিসেম্বর ২৮, ২০২৩ ৩:৫১ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মেডিক্যাল সেন্টারে ২৫ হাজার ৩৩৭ টাকা সমমূল্যের ঔষধ সহায়তা দিয়েছে অপসোনিন ফার্মা লিমিটেড নামক একটি বেসরকারি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার মাহমুদুল হাসান।

জানা যায়, কুবির মেডিক্যাল সেন্টার মোট ১২ ধরনের ঔষধ সহায়তা পেয়েছে অফসোনিন ফার্মা লিমিটেড কোম্পানির কাছ থেকে। যার বাজার মূল্য ২৫ হাজার ৩৩৭ টাকা।

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি চীফ মেডিক্যাল অফিসার মাহমুদুল হাসান বলেন, ‘এই সাহায্য উপাচার্য স্যারের কারণে সম্ভব হয়েছে। কোম্পানিটি তিন মাস অন্তর অন্তর এই সাহায্য দিবে বলে জানিয়েছে। এই সাহায্যের কারনে কুবির সকল স্টেকহোল্ডারদের আমরা আরো ভালো সেবা দিতে পারবো বলে আশাবাদী।’

এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কথা বিবেচনা করেই এই উদ্যোগ নেয়া হয়েছে। মেডিক্যাল সেন্টারকে উন্নত করতে সামনে আমরা আরো কাজ করবো।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।