amadermuktokantho
চট্টগ্রামসোমবার , ২ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

চারঘাটে ডেঙ্গু রোগীদের মাঝে স্যালাইন প্রদান করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ
অক্টোবর ২, ২০২৩ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

চলতি বছর দেশে মহামারি ডেঙ্গু রোগ ছড়িয়ে পড়লে রাজশাহীর চারঘাট উপজেলাতেও তা ছড়িয়ে পড়ে। চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রে জানা গেছে, চারঘাট উপজেলায় ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত সরকারি-বেসরকারি ভাবে ১৭০ জন ডেঙ্গু রোগী সনাক্ত করা হয়েছে।

কিন্তু তুলনামূলক ভাবে স্যালাইন সংকট দেখা দিয়েছে বলে উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম (এমপি) কে অবহিত করেন যার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ছয় কাটুন স্যালাইন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকটে প্রদান করেন।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেন ছয় কাটুন স্যালাইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডা. আশিকুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মাঞ্জুরা মুশাররফ, চারঘাট পৌর মেয়র একরামুল হক ও চারঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আতিকুল হক।

এ ব্যাপারে জানতে চাইলে ডেঙ্গু রোগে দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডা. রিয়াদ বলেন, ৩০ শে সেপ্টেম্বর পর্যন্ত চারঘাট উপজেলায় সরকারি ও বেসরকারি ভাবে ১৭০ জনকে ডেঙ্গু রোগে সনাক্ত করা হয়েছে। তবে আরও বৃদ্ধি পেতে পারেন বলে তিনি জানান। এ ব্যাপারে আতংকিত না হয়ে সঙ্গে সঙ্গে চারঘাট উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।