amadermuktokantho
চট্টগ্রামবৃহস্পতিবার , ২৬ অক্টোবর ২০২৩
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে নিখোঁজ চাতাল শ্রমিকের লাশ উদ্ধার

বগুড়া প্রতিনিধি:
অক্টোবর ২৬, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

বগুড়ার শেরপুরের আন্দিকুমড়া গ্রামের একটি চাতাল থেকে আব্দুল মান্নান ( ৩৮ ) নামের চাতাল শ্রমিকের লাশ উদ্ধার করেছে শেরপুর থানা পুলিশ। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের চাতাল শ্রমিক আব্দুল মান্নান গত ২১ অক্টোবর সকালে তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করার পর বাড়ি হতে বের হয় এরপর থেকেই সে নিখোঁজ ছিল। এরপর থেকেই তাকে আর পাওয়া যায়নি। ২৬ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে স্থানীয়রা শামছুল মেলেটারীর চাতালের উপর আব্দুল মান্নানের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করেন। এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ বাবু কুমার শাহা সংবাদমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে সে গ্যাস ট্যাবলেট খেয়েছিল । লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।