amadermuktokantho
চট্টগ্রামবুধবার , ২৪ জানুয়ারি ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

কুবি ফার্মেসী সোসাইটির নতুন কমিটি গঠিত

কুবি প্রতিনিধি:
জানুয়ারি ২৪, ২০২৪ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফার্মেসী বিভাগের অধিভুক্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসী সোসাইটির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

২২ জানুয়ারি (সোমবার) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ, কোষাধ্যক্ষ হিসেবে একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস এবং উপদেষ্টা হিসেবে আছেন প্রভাষক বিদ্যুৎ কুমার সরকার।

এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এম. ফার্ম ২০২০-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ফাহমিদা জামান এবং সাধারণ সম্পাদক হিসেবে বি. ফার্ম ২০১৮-১৯ শিক্ষাবর্ষের গাজী মেহেদী হাসান রাকিব।

এছাড়াও কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে আছেন বি. ফার্ম ২০১৯-২০ শিক্ষাবর্ষের মো: ইয়াসিন আরাফাত, শিক্ষা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বি. ফার্ম ২০২০-২১ শিক্ষাবর্ষের ওয়াসিম সাকিব, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে এম. ফার্ম ২০২০-২১ শিক্ষাবর্ষের মানসুরা তালুকদার, ক্রীয়া বিষয়ক সম্পাদক হিসেবে বি. ফার্ম ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রামিম মিয়া, তথ্য ও প্রচার সম্পাদক হিসেবে আছেন বি. ফার্ম ২০১৯-২০ শিক্ষাবর্ষের নাজমুল হুদা শাওন, ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে আছেন বি. ফার্ম ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আতেফা নাহার। এছাড়া প্রত্যেকটি ব্যাচের শ্রেণি প্রতিনিধিগণ কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে থাকবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।